ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
kalprakash.com/IM