মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৪:৪৮
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

রাজধানীতে এক দিনে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৬৬২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
রাজধানীতে এক দিনে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৬৬২

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, পৃথক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট ৪ হাজার ৬২১ পিস ইয়াবা ছাড়াও ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ছাড়া অভিযানে একটি চাইনিজ কুড়াল ও ২টি চাকুসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীতে এক দিনে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৬৬২

বিস্তারিত কমেন্টে