সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৮:১৭
শিরোনাম
● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ ● রাঙামাটিতে ৫০ বছরের ড্রেন বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩ পরিবার ● ভারতের সংসদ ভবনের কাছে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ ● রাঙামাটিতে ৫০ বছরের ড্রেন বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩ পরিবার ● ভারতের সংসদ ভবনের কাছে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক

মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৯
শেয়ার: mail
মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কও। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে ১২ জানুয়ারির ভোটে শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি তিনি।

ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তাঁর পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

বিস্তারিত কমেন্টে