রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:২৯
শিরোনাম
● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের ● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের

রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর বাংলাদেশ ইসলামী যুবসেনার আওতাধীন ৭টি ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপজেলা উত্তর যুবসেনার সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া সুমন নঈমীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকালে দক্ষিণ রাজানগর সোনারগাঁও রাস্তারমাথা ফাতেমা নূর কনভেনশন হলে উপজেলা উত্তর যুবসেনার সভাপতি এম শহীদুল আলম শহীদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠানের আহ্বায়ক মুহাম্মদ সাদ্দাম হোসাইন ও সদস্যসচিব মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম আলকাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আ ন ম নাজমুল হোসাইন নঈমী। প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইনবিষয়ক উপকমিটির সদস্য এ টি এম আরুছুর রহমান আরুছ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সাবেক সহসভাপতি জামাল উদ্দিন রব্বানি, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি আলমগীর হোসাইন, উত্তর জেলা যুবসেনার সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, উপজেলা ইসলামী ফ্রন্টের আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা উত্তর যুবসেনার মুহাম্মদ শহিদুল ইসলাম খোকন, দক্ষিণ মধ্যম যুবসেনার সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুর এবং উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান।

অভিষেক পর্বে ৭টি ইউনিয়ন শাখার নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর প্রধান অতিথি পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইদ্রিস মিয়া সুমন নঈমীকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে অনুষ্ঠানে মনোযোগ আকর্ষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নেতারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে