রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৯:০৭
শিরোনাম
● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের ● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের

​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ

হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশ ও ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের সফিউল বর পলাশ ধর্মঘর বাজারে একটি জমি ক্রয় করেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ জমিটি অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে।

এ অবস্থায় আইনশৃঙ্খলার অবনতি ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সফিউল বর পলাশ বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে জমিটিতে ১৪৪ ধারা জারি করেন এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে মাধবপুর থানার নির্দেশে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিবাদী পক্ষকে নোটিশ দেন এবং আদালতের ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন।

তবে স্থানীয়দের অভিযোগ, আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা ও পুলিশের নোটিশ তোয়াক্কা না করেই প্রতিপক্ষের লোকজন ওই বিতর্কিত জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘জমিটিতে আদালতের নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি আদালতের নির্দেশ অমান্য করে কোনো ধরনের অবৈধ নির্মাণকাজ করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ

বিস্তারিত কমেন্টে