মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৪:৫৩
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মির্জা ফয়সলের পক্ষে রুহিয়া যুবদলের বিশাল মিছিল

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০২
শেয়ার: mail
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মির্জা ফয়সলের পক্ষে রুহিয়া যুবদলের বিশাল মিছিল

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা চলছে। বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের (ধানের শীষ প্রতীক) সমর্থনে রুহিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রুহিয়া বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালিত হয়।

রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহানুরের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মী ও স্থানীয় ভোটার অংশ নেন।

এ সময় নেতাকর্মীদের হাতে ছিল ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। ‘ধানের শীষে ভোট দিন’, ‘মির্জা ফয়সল আমিন ভাইয়ের সালাম নিন’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো ঘুরে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, এলাকার ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। রুহিয়ার প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় আছেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় উপনির্বাচনে ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মির্জা ফয়সলের পক্ষে রুহিয়া যুবদলের বিশাল মিছিল

বিস্তারিত কমেন্টে