বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতাকর্মীরা। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, শাজাহান, ফজল ও বশির।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাবেক সহসভাপতি রাজীব এবং সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশসহ যুবদল ও ছাত্রদলের অন্য নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
kalprakash.com/IM