মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ৬ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
- পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
- বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
- পদসংখ্যা: ২টি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: শুধু পুরুষ
- বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
- কর্মস্থল: গুলশান-১, ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- আবেদন শুরুর তারিখ: ৬ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে কথ্য ও লিখিত—উভয় ক্ষেত্রেই সাবলীল হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে মাসিক বেতন পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে—
- মোবাইল বিল
- প্রভিডেন্ট ফান্ড
- প্রতি বছর বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট
- বছরে দুটি উৎসব বোনাস
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন।
আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1541995?ln=1
অফিশিয়াল ওয়েবসাইট: https://ministerbd.com
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।
kalprakash.com/IM