বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৪:১১
শিরোনাম
● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে, সতর্ক করল জাতিসংঘ ● দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মাউশির জরুরি নির্দেশনা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা ● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে, সতর্ক করল জাতিসংঘ ● দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মাউশির জরুরি নির্দেশনা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২৮
শেয়ার: mail
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ মো. সুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা আদায় করা হয়।

বুধবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি উমরাজের ছেলে মো. সুজন বলে জানা গেছে।

অভিযানকালে ট্রাক্টরে সিলিকা বালু বহনের সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া বালু উত্তোলনের অপরাধও তিনি স্বীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে অঙ্গীকার করেন।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা আদায় করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে