বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৪:৪২
শিরোনাম
● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে, সতর্ক করল জাতিসংঘ ● দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মাউশির জরুরি নির্দেশনা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা ● তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ● আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, বাংলাদেশ থেকে দেখা যাবে যেভাবে ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে, সতর্ক করল জাতিসংঘ ● দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মাউশির জরুরি নির্দেশনা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা ● তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ● আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, বাংলাদেশ থেকে দেখা যাবে যেভাবে ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায়

দুর্গাপূজার বিদায়ের দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে ঢাকের তালে নাচের পাশাপাশি সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় শাওনকে।

এ সময় নিজের অনুভূতি জানিয়ে শাওন বলেন, ‘আমার বন্ধুরা ঈদের দিন আমার বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায়

বিস্তারিত কমেন্টে