বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:০৬:৪৪
শিরোনাম
● প্রভিডেন্ট ফান্ডসহ মিনিস্টারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ ● সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট, জরুরি সতর্কতা ● যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● প্রভিডেন্ট ফান্ডসহ মিনিস্টারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ ● সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট, জরুরি সতর্কতা ● যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:১২
শেয়ার: mail
খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।

সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

এরপর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন তিনি।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে