সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৬:০৬
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

বোদায় প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
বোদায় প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে সোমবার (১৩ জুলাই) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুরা অভিযুক্ত আমিনুল ইসলামকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যেই আমিনুলের বাড়িতে খেলতে যেত। সম্প্রতি বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আমিনুল সুকৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে দুই শিশুকে নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুদের জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুদের প্রাণনাশের হুমকি দিয়ে আমিনুল বলে, “কান্না করবা না এবং এই বিষয়ে তোমার বাড়ির কাউকে জানালে তোমাকে মেরে ফেলব।” এভাবে গত শুক্র ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার (১২ জুলাই) একইভাবে ৫ বছর বয়সী অন্য আরেকটি শিশুকেও সে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী এক শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে পরিবারের সদস্যরা তাদের জিজ্ঞাসা করেন। এ সময় প্রথম শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদতে থাকে। পরে দ্বিতীয় শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হলে তারা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, “গত রাতে দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত ও নমুনা সংগ্রহ করেছি। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বোদায় প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বিস্তারিত কমেন্টে