বাংলাদেশ ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

সুইজারল্যান্ড ম্যাচের আগে মেসিকে নিয়ে বড় বার্তা স্কালোনির

বিশ্বকাপে পেনাল্টি নিতে বারবার ব্যর্থ হচ্ছেন লিওনেল মেসি। চলতি আসরেও দুটি স্পট কিক কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সব মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডও এখন তার দখলে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি নেওয়ার দায়িত্ব থেকে মেসিকে সরানো হবে কি না—এমন প্রশ্নের জবাব দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি জানিয়েছেন, মেসি চাইলে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেওয়ার দায়িত্বে থাকবেন। তবে এ সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, লিও যদি পেনাল্টি নিতে চায়, তাহলে সে-ই নেবে। আমাদের দলে আরও কয়েকজন খেলোয়াড় আছে, যারা পেনাল্টি নিতে পারে। কিন্তু সে যদি নিতে চায়, তাহলে সেই নেবে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি পেনাল্টি নিয়েছেন মেসি, যার মধ্যে চারটিতেই ব্যর্থ হয়েছেন। চলতি বিশ্বকাপেও তার নেওয়া দুটি পেনাল্টিই গোল হয়নি। ২০২২ বিশ্বকাপ থেকে হিসাব করলে আর্জেন্টিনার হয়ে শেষ সাতটি পেনাল্টির মধ্যে চারটিতে গোল করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

তবে স্কালোনির বিশ্বাস, মেসির অভিজ্ঞতা, দলের প্রতি অবদান এবং সাম্প্রতিক পারফরম্যান্স তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে।

মেসির মাঠে অবস্থান পরিবর্তন নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনার কোচ। মিশরের বিপক্ষে ৩-২ গোলের জয়ের শেষ দিকে মেসিকে ডান দিকে সরে খেলতে দেখা যায়। স্কালোনি জানান, প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে এবং বেশি সুযোগ তৈরি করতেই এমন অবস্থান নিয়েছিলেন মেসি।

স্কালোনি বলেন, এই সময়ে মেসি সাধারণত আরও বেশি মাঝমাঠের দিকে থেকে খেলে। তবে পুরো দল, বিশেষ করে তার আশপাশে থাকা খেলোয়াড়রা, তার খেলার ধরন অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়। ম্যাচের গতির মধ্যেই এমনটা হয়েছে। দল বুঝতে পেরেছিল, ওই দিক থেকে মেসি বেশি বিপজ্জনক হয়ে উঠছিল। বিশেষ করে বিপরীত পাশে থাকা সতীর্থদের কাছে পাস দেওয়ার সুযোগ পাচ্ছিল।

মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলের উৎস ছিলেন মেসি। তার পাস থেকেই গোলটি আসে। পরে নিজেও গোল করে দলকে সমতায় ফেরান। এবারের বিশ্বকাপে ৪১০ মিনিট খেলে ১৫টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। তার নামের পাশে রয়েছে ৮ গোল ও ১টি অ্যাসিস্ট।

পেনাল্টিতে ব্যর্থ হলেও গত দুই বিশ্বকাপে মেসির সামগ্রিক পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এই সময়ে তিনি ৩৬টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি করেছেন ১৫ গোল ও ৪টি অ্যাসিস্ট।

জুনে ৩৯ বছরে পা দেওয়া মেসির শারীরিক সক্ষমতা নিয়েও সন্তুষ্ট স্কালোনি। বয়স বাড়লেও তার পারফরম্যান্সে বড় কোনো পার্থক্য দেখছেন না তিনি।

স্কালোনি বলেন, লিও এখনো প্রায় আগের মতোই দৌড়ায়।

তিনি আরও বলেন, বিষয়টি এমন নয় যে এখন সে অনেক বেশি বা অনেক কম দৌড়ায়। বরং সে যা কিছু করে, তা আগের চেয়ে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, ৩৯ বছর বয়সে এই পর্যায়ে খেলা সম্ভব নয়। কিন্তু আমি বিশ্বাস করি, যতদিন তার খেলার ইচ্ছা থাকবে, ততদিন সে বিশ্বের সেরাদের একজন হয়েই থাকবে।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। নকআউট পর্বের আগের দুই ম্যাচে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট স্কালোনি।

তিনি বলেন, কেপ ভার্দের বিপক্ষে আমরা জয়ের যোগ্য ছিলাম, যদিও ম্যাচটি জিততে ১২০ মিনিট খেলতে হয়েছে। দল অনেক সুযোগ তৈরি করেছে, যদিও কিছু বিচ্ছিন্ন ভুলও করেছে। মিশরের বিপক্ষে আমরা আরও ভালো খেলেছি। সুযোগও বেশি তৈরি করেছি। ফুটবল ও সুযোগ সৃষ্টির দিক থেকে দল ভালো অবস্থায় রয়েছে।

এদিকে, মিশরের কোচ হোসাম হাসান আর্জেন্টিনার পক্ষে রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও তা উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, আর্জেন্টিনাকে নিয়ে এ ধরনের কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে। ১৯৮৬ সালেও অনেকেই এমন অভিযোগ করেছিলেন।

মিশরের বিপক্ষে ভিএআরের সিদ্ধান্তে তাদের একটি গোল বাতিল হয়েছিল। তবে স্কালোনির মতে, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।

তিনি বলেন, রেফারিং নিয়ে সবকিছুই পরিষ্কার ছিল। বিশ্বকাপ শুরুর আগে রেফারিরা নিয়ম কীভাবে প্রয়োগ করা হবে, তা সবাইকে জানিয়েছিলেন এবং সেভাবেই সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিতর্ক তৈরি হলেও কোনো পক্ষপাতিত্ব হয়নি। বর্তমান সময়ে পক্ষপাতিত্ব করা অনেক কঠিন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

সুইজারল্যান্ড ম্যাচের আগে মেসিকে নিয়ে বড় বার্তা স্কালোনির

প্রকাশিত: ০৪:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬