বাংলাদেশ ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) একদিনের এই সফরে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।

সফরের শুরুতেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ করবেন।

এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সফরটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সূত্রঃ বাসস

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১০:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬