বাংলাদেশ ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

মাঠের পারফরম্যান্সের হতাশার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এলো আরও একটি দুঃসংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হারারেতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে ছিল। এ কারণে দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে।

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি দেন। নিয়ম অনুযায়ী, নির্ধারিত ওভার রেটের চেয়ে প্রতিটি ওভার কম সম্পন্ন হলে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ফলে দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশকে মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এ ঘটনায় অন-ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি, তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফোরস্টার মুতিজওয়া অভিযোগ দায়ের করেন।

এর আগে চোটের কারণে লিটন দাস ও মুস্তাফিজুর রহমান দল থেকে ছিটকে যাওয়ায় এমনিতেই চাপে ছিল বাংলাদেশ। তার মধ্যেই ধীরগতির বোলিংয়ের কারণে আইসিসির এই শাস্তি দলের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

প্রকাশিত: ১২:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬