বাংলাদেশ ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশের হাইশি প্রিফেকচারে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং অন্তত চারজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (CENC) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দুর্গম পার্বত্য এলাকা, আর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই এলাকায় একাধিক আফটারশক অনুভূত হয়। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা প্রায় ৫ পর্যন্ত ছিল বলে জানানো হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্গম এলাকায় ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম চলছে। স্থানীয় প্রশাসন অবকাঠামো ও সম্ভাব্য ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করছে।

ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলের হাইশি প্রিফেকচার খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে বেশ কয়েকটি জিংক শোধনাগার ও খনিশিল্পভিত্তিক স্থাপনা রয়েছে। তবে এখন পর্যন্ত এসব শিল্পকারখানায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আফটারশকের ঝুঁকির কারণে স্থানীয়দের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

প্রকাশিত: ০৮:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬