বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৮:৩৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ইরানের হামলায় দিশাহারা বাহরাইন, জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৩:১৮
শেয়ার: mail
ইরানের হামলায় দিশাহারা বাহরাইন, জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান

বাহরাইনে মার্কিন স্থাপনায় ইরানের কথিত পাল্টা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের দাবি, এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার ফলে মুহাররাক এলাকার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলার দাবি করা হয়েছে। তবে সংঘাত সংশ্লিষ্ট উভয় পক্ষের এসব দাবির স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিতকরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ইরানের হামলায় দিশাহারা বাহরাইন, জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান

বিস্তারিত কমেন্টে