বাংলাদেশ ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে অনেক দর্শক চেনেই না

জনপ্রিয় অভিনয়শিল্পী মনিরা আক্তার মিঠু দীর্ঘদিন ধরে পর্দায় তার শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। দর্শকের ভালোবাসাকেই তিনি নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তার অভিনয় জীবন, পুরস্কার এবং বর্তমান অ্যাওয়ার্ড সংস্কৃতি নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেন। তার ভাষায়, আমি অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু দর্শক যদি আমাকে ভালো না বাসে, তাহলে সেই অর্জনের মূল্য কোথায়?

তিনি আরও বলেন, এখন অনেকেই পুরস্কার পাচ্ছেন, কিন্তু সবাইকে দর্শক চেনেন না বা ভালোবাসেন না। তার মতে, প্রকৃত স্বীকৃতি হলো দর্শকের ভালোবাসা—এটাই আসল অ্যাওয়ার্ড।

দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও বিভিন্ন চরিত্রে কাজ করে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এখনো নিয়মিত নতুন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

তার মতে, পুরস্কার নয়, দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি এবং সেটাই তার ক্যারিয়ারের মূল শক্তি।

kalprakash.com/SAS

শনিবার, ১৩ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে অনেক দর্শক চেনেই না

প্রকাশিত: ০৫:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬