বাংলাদেশ ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে জেলার ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলা এ ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।

এবারের নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে দুইটি সহ-সভাপতি ও ১৫টি পরিচালক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোকছেদুর রহমান এবং তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম সবুজ। ভোটগ্রহণ শুরুর পর উভয় প্রার্থীই নিজ নিজ ভোট প্রদান করেন।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, নির্বাচিত হলে জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

চেম্বার সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৫৭৬ জন। নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

প্রকাশিত: ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬