বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩১:৫১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৩০
শেয়ার: mail
ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক হওয়া ১৪ বাংলাদেশিকে দেশে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে আইনি সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। সেখানে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর আদালতের নির্দেশে কলকাতার একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তার পাশাপাশি সামাজিক ও পারিবারিক পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward