শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০৫:১১
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সুজানগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৩০
শেয়ার: mail
সুজানগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার ৩৮ নম্বর মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সুজানগর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা পোস্ট মাস্টার মো. আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবুল কালাম আজাদ। তিনি শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ করানো হয়। এতে তারা প্রতিজ্ঞা করে—ধূমপান করবে না, মাদককে না বলবে, পাঁচ বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হবে এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা লায়লা শারমিন, সুজানগর বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক ও সমাজসেবকরা।

বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের সবচেয়ে ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে পরিবার, স্কুল ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

শেষে সবাই একসঙ্গে “মাদককে না বলি, ভালো কাজে পাশে থাকি”—এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

সুজানগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন

বিস্তারিত কমেন্টে