মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১১:১৬
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:০৮
শেয়ার: mail
প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা

অভিনয়ে অনিয়মিত হলেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি এবং প্রায়ই ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি তার কয়েকটি পোস্ট ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

কয়েক দিন আগে প্রভা একটি ছবি প্রকাশ করেন, যেখানে তার হাতে ছিল লাল রঙের একটি বেলুন। বেলুনটিতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তবে সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ফেসবুকে আরও একটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে দেখা যায়, সাদা পোশাকে একটি রেস্তোরাঁয় বসে আছেন তিনি। টেবিলের ওপর রাখা তার হাতের সঙ্গে আরেকটি হাত দেখা যায়, যা অনেকের ধারণা অনুযায়ী একজন পুরুষের। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আই লাভ ইউ টু’।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। মন্তব্যের বন্যার মধ্যেই কিছু সময় পরে পোস্টটি মুছে ফেলেন প্রভা। তবে এর আগেই অনেক অনুসারী পোস্টটির স্ক্রিনশট সংরক্ষণ করে ফেলেন। ফলে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা প্রভা পরবর্তীতে নাটকে জনপ্রিয়তা অর্জন করেন এবং চলচ্চিত্রেও অভিনয় করেন। ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন তিনি। ২০১০ সালে জিয়াউল ফারুক অপূর্ব-কে বিয়ে করলেও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। পরে ২০১৪ সালে মাহমুদ শান্তকে বিয়ে করেন, তবে সেই সংসারও ভেঙে যায়।

দীর্ঘদিন একা থাকার পর প্রভার সাম্প্রতিক পোস্টগুলো নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি অভিনেত্রী। তাই তার কাছ থেকে স্পষ্ট ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুসারীরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা

বিস্তারিত কমেন্টে