বাংলাদেশ ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

কৃষি মন্ত্রণালয়ে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ২৭ হাজার ২২৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা কমে ২৪ হাজার ৮২৫ কোটি টাকায় নির্ধারিত হয়। সে তুলনায় নতুন অর্থবছরে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি খাত। এ খাতকে আরও শক্তিশালী, জলবায়ু-সহিষ্ণু এবং প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে। কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য ও সাশ্রয়ী রাখতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা, হিমাগার অবকাঠামো উন্নয়ন এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, কৃষকদের শুধু উৎপাদক নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

কৃষি মন্ত্রণালয়ে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

প্রকাশিত: ০৭:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬