মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩৭:৩৩

জুনের প্রথম ৬ দিনে রেমিট্যান্স ৬৮ কোটি ডলার, প্রবাহে ওঠানামা

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৫২
শেয়ার: mail
জুনের প্রথম ৬ দিনে রেমিট্যান্স ৬৮ কোটি ডলার, প্রবাহে ওঠানামা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি জুনের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে কমতি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে এসেছে মোট ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর ও সেপ্টেম্বর মাসে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এছাড়া গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward