শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৪:৫৪
শিরোনাম
● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:০৮
শেয়ার: mail
পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

পূর্বাচল ও আশপাশের এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটি ওয়েল কেয়ার হাউজিং, লন্ডন হাউজিং, এসেন্ট টাউন ও আনন্দ হাউজিংসহ সব অবৈধ আবাসন প্রকল্প বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের যথাযথ অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া পূর্বাচল ও আশপাশের এলাকায় গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

সংগঠনটির অভিযোগ, অনুমোদনহীনভাবে জমি ক্রয়-বিক্রয়, প্লট বরাদ্দ, অপরিকল্পিত ভূমি উন্নয়ন এবং আবাসন প্রকল্প পরিচালনার কারণে সাধারণ ক্রেতারা আর্থিক ও আইনি ঝুঁকির মুখে পড়ছেন। একই সঙ্গে সরকারের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ আবাসন প্রকল্পের কারণে বৈধ ও নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং আবাসন খাতে আস্থার সংকট তৈরি হচ্ছে।

এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও প্রশাসনের প্রতি পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএলডিএ। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. অনুমোদনহীন আবাসন প্রকল্প চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
২. অবৈধ প্লট বিক্রয় ও বরাদ্দ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা
৩. সাধারণ ক্রেতাদের স্বার্থ ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা
৪. অনুমোদিত আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি
৫. পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদার করা

বিএলডিএ মনে করে, আইন মেনে পরিচালিত আবাসন খাতের বিকাশ এবং অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ, উভয়ই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত, নিরাপদ ও আইনসম্মত আবাসন খাত গড়ে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

বিস্তারিত কমেন্টে