শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:১৯:৪৫
শিরোনাম
● এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন ● ৭৫ বছরেও অচিহ্নিত তৎকালীন জগন্নাথ কলেজের ভাষাশহীদ রফিকের কবর ● ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী ● মনিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ● চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জরিমানা ● রাঙ্গুনিয়ার রাজানগরে গাউসিয়া কমিটির অভিষেক ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা ● যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ ● সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে ● এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন ● ৭৫ বছরেও অচিহ্নিত তৎকালীন জগন্নাথ কলেজের ভাষাশহীদ রফিকের কবর ● ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী ● মনিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ● চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জরিমানা ● রাঙ্গুনিয়ার রাজানগরে গাউসিয়া কমিটির অভিষেক ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা ● যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ ● সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

মেলায় মিলছে কোটি থেকে লাখ টাকার গাড়ি আছে বিশেষ অফারও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:২৩
শেয়ার: mail
মেলায় মিলছে কোটি থেকে লাখ টাকার গাড়ি আছে বিশেষ অফারও

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। গত সাত সপ্তাহের সাড়া এবং ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও অষ্টম সপ্তাহের মতো বসেছিল গাড়ি কেনাবেচার এই মেলা।

মেলায় বিখ্যাত ব্র্যান্ডের নতুন গাড়ির উপস্থিতি ভালো সাড়া ফেলেছে। এ ছাড়া ক্রেতাদের জন্য ছিল নানা আকর্ষণীয় অফার। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে এ মেলা প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। গতকাল মেলার প্রবেশমুখেই চোখে পড়ে দুই ধরনের গাড়ির সারি।

একপাশে নতুন গাড়ি, অন্য পাশে রিকন্ডিশন্ড গাড়ি। এর ঠিক বিপরীত দিকে মুখোমুখি করে সাজানো ছিল ব্যবহৃত গাড়ি। এসব গাড়ির অনেকটাই ব্যক্তিগত ব্যবহারে ছিল। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার আশায় মালিকরা এসব গাড়ি নিয়ে এসেছেন এই বাজারে।

গাড়ির সারি পেরিয়ে একটু এগোলেই চোখে পড়ে নানা দৃশ্য। দামের পাশাপাশি ক্রেতা টানার চেষ্টাও ছিল চোখে পড়ার মতো। ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন গাড়ির সঙ্গে আইফোন ও ই-বাইক ফ্রি দেওয়ার অফার দিয়েছেন অনেকে, যা ক্রেতাদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, মেলায় মিতসুবিশি, চ্যাংগান ডিপল ও হুন্দাইয়ের মতো বিখ্যাত ব্র্যান্ডের নতুন গাড়ি অংশ নিয়েছে, যা ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের কার বাজারে ট্রাক এবং দুটি চীনা ব্র্যান্ডের বাইকও প্রদর্শন করা হয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে ছিল যেকোনো ট্রাক কিনলে একটি স্কুটি বিনা মূল্যে পাওয়ার অফার। ক্রেতাদের জন্য সর্বনিম্ন আট লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ টাকা দামের গাড়ি ছিল। এ ছাড়া কার বাজারে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ক্রেতারা গাড়ি কেনার আগে ইঞ্জিন, চেসিস, হুইলবেসসহ গাড়ির সার্বিক কন্ডিশন যাচাই করতে পারেন। পাশাপাশি গাড়ির জন্য র‍্যাম্প ডিসপ্লের সুযোগ রাখা হয়েছে, যাতে বিক্রেতারা ক্রেতা আকৃষ্ট করতে গাড়িগুলো আরও ভালোভাবে তুলে ধরতে পারেন।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, ‘মেলার অষ্টম সপ্তাহে এসেও ক্রেতা-বিক্রেতার কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। এক ছাদের নিচে কার, ট্রাক, বাইকসহ নানান গাড়ি পাওয়া যাচ্ছে। এ ছাড়া গাড়ি কেনার আগে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে গাড়ির কন্ডিশন যাচাই করে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মেলায় মিলছে কোটি থেকে লাখ টাকার গাড়ি আছে বিশেষ অফারও

বিস্তারিত কমেন্টে