শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৪:৫৯
শিরোনাম
● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ● এইচএসসির ফলাফলে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন ● এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল ● তাহসিফের মৃত্যু ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা ● এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ● এইচএসসির ফলাফলে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন ● এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল ● তাহসিফের মৃত্যু ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা ● এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রাঙ্গুনিয়ার রাজানগরে গাউসিয়া কমিটির অভিষেক ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫১
শেয়ার: mail
রাঙ্গুনিয়ার রাজানগরে গাউসিয়া কমিটির অভিষেক ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার রানীরহাট ডিগ্রি কলেজের হলরুমে রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আল-হেলাল তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল-আজাহারী। উদ্বোধক ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান সওদাগর এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলাম আল-কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সহসাংগঠনিক সম্পাদক আলহাজ সেখান্দার হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু সৈয়দ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সদস্য আলহাজ লোকমান কোম্পানি এবং রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী।

এতে আরও বক্তব্য দেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সহসাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, এইচ এম তারেক হোসাইন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আল-কাদেরী, আইনবিষয়ক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি মাস্টার মুহাম্মদ সরওয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছোসাইন তালুকদার, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল সওদাগর, সহঅর্থ সম্পাদক মুহাম্মদ শাহেদ তালুকদার এবং দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত। এ ছাড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল বই উপহার প্রদান। রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড শাখাকে অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের লেখা গাউসিয়া কমিটি কী ও কেন বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে বইগুলো তুলে দেন।

অনুষ্ঠানে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের উপস্থিতিতে রানীরহাট ডিগ্রি কলেজের হলরুম পরিপূর্ণ হয়ে ওঠে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গুনিয়ার রাজানগরে গাউসিয়া কমিটির অভিষেক ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে