শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৯:৪৮
শিরোনাম
● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন?

আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয় ক্ষেত্রেই গত দুই বছরের তুলনায় এবার অবনতি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

বিস্তারিত কমেন্টে