শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৫:৫৮
শিরোনাম
● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ● এইচএসসির ফলাফলে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন ● এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল ● তাহসিফের মৃত্যু ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা ● এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন ● এইচএসসির ফলাফলে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন ● এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল ● তাহসিফের মৃত্যু ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা ● এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ইতোমধ্যে পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি কার্যক্রম শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

এই পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় সিনক্রোনাইজেশন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

বিস্তারিত কমেন্টে