বাংলাদেশ ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫২ দশমিক ২০ ডলারে নেমেছে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে প্রায় ১.৮ শতাংশ। এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-সংক্রান্ত অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কা স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।

এদিকে রুপার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২ দশমিক ৮৯ ডলারে নেমেছে। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

অন্যদিকে দেশের বাজারেও স্বর্ণের দামে স্বস্তি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঈদের পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হবে।

kalprakash.com/SAS

শুক্রবার, ৫ জুন ২০২৬
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬