মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৮:১৬:০৮

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার চলতি আগস্টের শেষ সপ্তাহে ফের উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, “চলতি আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সফল দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সব বাংলাদেশি শ্রমিকের জন্য সেখানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতি ও কর্মপ্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি সংবাদ।”

তিনি উল্লেখ করেন, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল। এসব অনিয়মে সাধারণ কর্মীরা চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়েছেন।

তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন যে, এবার সরকার একটি সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন ব্যবস্থার মাধ্যমে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে কোনো অসাধু সিন্ডিকেট চক্র সুবিধা নিতে না পারে। কর্মী নির্বাচন, নিবন্ধন, প্রশিক্ষণ থেকে শুরু করে ভিসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে কড়া নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

নিরাপদ অভিবাসনের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার বাজার পুনরায় চালু হলে হাজার হাজার বাংলাদেশি যুবকের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি আসবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward