বাংলাদেশ ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ

দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইএমএফ জানায়, নতুন কর্মসূচির সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে সংস্কার পরিকল্পনা ও নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন।

ইভো ক্রজনার বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত চলমান ঋণ ও সহায়তা কর্মসূচিগুলো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি তৈরি করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা নতুন করে সংস্কার উদ্যোগের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে।

আইএমএফের পর্যবেক্ষণে, দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা এবং তুলনামূলক কম রাজস্ব আহরণ অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন কর্মসূচির আবেদন বাংলাদেশ ও আইএমএফের জন্য এমন একটি কাঠামো তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের অগ্রাধিকারকে প্রতিফলিত করবে। সম্ভাব্য সহায়তার পরিমাণ দেশের বৈদেশিক অর্থায়নের প্রয়োজন, সংস্কার পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা এবং আইএমএফ নির্বাহী বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এ লক্ষ্যে শিগগিরই বাংলাদেশ সফরে একটি আইএমএফ স্টাফ মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে। সফরকালে তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে, নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবে।

আইএমএফ আরও জানিয়েছে, টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

বুধবার, ৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬