মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:১৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:১৪
শেয়ার: mail
পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনায় এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। লাশ উদ্ধারের মাত্র এক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জুন) সকালে পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামের পদ্মা নদীর তীরবর্তী দুর্গম এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পাওয়ার পরপরই পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় তদন্তে নামে ডিবি।

দ্রুত তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত রিয়া খাতুন (১৫), সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামানিকের মেয়ে।

ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় মরদেহ গোপন করতে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, রিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

বিস্তারিত কমেন্টে