পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী
ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৯ মে) তেহরানে দায়িত্ব নিতে যাওয়ার আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয় এবং বাণিজ্য, যোগাযোগ, জনগণের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ইসহাক দার বলেন, ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ধরে রাখা জরুরি।
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি, সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান সবসময় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিত আঞ্চলিক দূত সম্মেলনের ফাঁকে তিনি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পাকিস্তান সরকার জানিয়েছে, প্রবাসী পাকিস্তানিদের কল্যাণ এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে কূটনৈতিক প্রচেষ্টা আরও সম্প্রসারণ করা হবে।
kalprakash.com/SS
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পাকিস্তানের