বাংলাদেশ ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করলো বসুন্ধরা কিংস

কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে দারুণ এক জয় তুলে নিয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। আবাহনীর বিপক্ষে ২-০ গোলের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ষষ্ঠবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ম্যাচের বেশিরভাগ সময় জুড়ে গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা কিংস। ফলে ম্যাচ ধীরে ধীরে ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে শেষ ১৫ মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। বক্সের মধ্যে ফাহিমকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করেন দরিয়েলতন। তার ডান পায়ের শট জালে জড়াতেই স্টেডিয়ামজুড়ে আনন্দের বিস্ফোরণ ঘটে।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত গতির শটে আবাহনীর জালে বল পাঠিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল আবাহনী। ৮৫ মিনিটে একক নৈপুণ্যে দারুণ আক্রমণ গড়ে তুলেছিলেন এমেকা ওগবুগ। মাঝমাঠ থেকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তার শট অল্পের জন্য বার ঘেঁষে বাইরে চলে যায়। যোগ করা সময়েও সুযোগ পেয়েছিল আবাহনী, তবে সুলেমান দিয়াবাতের পাস থেকে গোল আদায় করতে পারেনি দলটি।

শেষ বাঁশি বাজতেই গ্যালারি থেকে মাঠে নেমে আসেন হাজারো সমর্থক। খেলোয়াড়দের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তারা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস টানা পাঁচবারের শিরোপার পর আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

kalprakash.com/SS

শনিবার, ১৬ মে ২০২৬
আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

প্রকাশিত: ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬