রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৮:৫১
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:১০
শেয়ার: mail
গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

২০২২ সালে কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার শিরোপা জেতা। তবে কাজটি সহজ হবে না। কারণ সর্বশেষ ১৯৬২ সালে ব্রাজিল টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিল। দীর্ঘ ৬৪ বছর পর সেই ইতিহাস স্পর্শ করার সুযোগ এসেছে লিওনেল মেসিদের সামনে।

গ্রুপ পর্বে তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনাই বেশি দেখছেন বিশ্লেষকরা।

বিশ্বখ্যাত পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে থাকায় এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৩ দশমিক ২ শতাংশ।

শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে তুরস্ক। আন্তর্জাতিক ফুটবলে দুই দলের কখনও মুখোমুখি না হলেও শক্তির বিচারে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপটা। এই ধাপ পার হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৪৫ দশমিক ৭ শতাংশ।

কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে পর্তুগাল। এমন ম্যাচ হলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে পারেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার শেষ আটে ওঠার সম্ভাবনা ৩০ দশমিক ৬ শতাংশ।

সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে স্পেন, যাদেরকে এবারের আসরের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপটার সিমুলেশনে স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা গেছে।

তবে আর্জেন্টিনার জন্য সুখবরও রয়েছে। দলটি এর আগে পাঁচবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছে এবং প্রতিবারই ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে এবারও ফাইনালে জায়গা করে নিতে পারে আলবিসেলেস্তেরা। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ১৮ দশমিক ৩ শতাংশ।

ফাইনালে আবারও দেখা হতে পারে ফ্রান্সের সঙ্গে। সেক্ষেত্রে এটি হবে ২০২২ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। একই দুই দল টানা দুই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার বিরল ইতিহাসও সৃষ্টি হবে।

তবে ফুটবলের সবচেয়ে বড় আসরে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। নকআউট পর্বের অনিশ্চয়তা, মুহূর্তের সিদ্ধান্ত ও মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারে কি না। তবুও বর্তমান ফর্ম, অভিজ্ঞতা ও দলের গভীরতা বিবেচনায় ২০২৬ বিশ্বকাপেও অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

বিস্তারিত কমেন্টে