মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৬:৫৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

দক্ষিণ লেবাননের আরও ৪ শহরের বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ ইসরায়েলের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
দক্ষিণ লেবাননের আরও ৪ শহরের বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে। সামরিক অভিযান পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়ে আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া এবং আল-হাওশ শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যার সর্বশেষ উদাহরণ এই উচ্ছেদ নির্দেশ।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-র প্রতিবেদনে জানানো হয়েছে, লিতানি নদী সংলগ্ন দেইর মিমাস শহরের একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সেখানে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল, যা সোমবার বিস্ফোরিত হয়ে ওই অঞ্চলের খাওয়ার পানি সরবরাহের মূল কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, যুদ্ধবিরতি চলাকালীন এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাঁদের জনজীবনে চরম সংকট তৈরি করছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর ১ হাজার ১০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এসব অভিযানে অন্তত ৩৫০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলেও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতায় এ পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে নিয়মিত বিমান হামলা ও উচ্ছেদ নির্দেশের ফলে মানবিক সংকট প্রকট আকার ধারণ করছে।

আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি কার্যকর করার জোরালো দাবি থাকলেও মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। নতুন এই উচ্ছেদ নির্দেশের ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

দক্ষিণ লেবাননের আরও ৪ শহরের বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ ইসরায়েলের

বিস্তারিত কমেন্টে