বাংলাদেশ ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও কারও জন্য চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও কারও জন্য চিরস্থায়ী নয়। সরকারের সাফল্যের জন্য একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কেউই চিরস্থায়ী নই। এটি অতীতেও প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেই এ বাস্তবতা বিদ্যমান। একইভাবে জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।

পুলিশের উদ্দেশে তিনি আরও বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না। যারা যেই দলেরই হোক না কেন, যদি কেউ অপরাধে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ যদি দায়িত্বশীলতা ও সক্ষমতার সঙ্গে কাজ করে, তাহলে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর

সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও কারও জন্য চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬