বাংলাদেশ ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পুলিশকে আর যেন স্বার্থে ব্যবহার করতে না পারে কোনো স্বৈরাচার: প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদী শক্তি যেন ভবিষ্যতে পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে—আজকের দিনে সেটাই হোক সবার শপথ।

তিনি পুলিশ সদস্যদের মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় পুলিশ সপ্তাহ-২০২৬। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS
রবিবার, ১০ মে ২০২৬
পুলিশকে আর যেন স্বার্থে ব্যবহার করতে না পারে কোনো স্বৈরাচার: প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পুলিশকে আর যেন স্বার্থে ব্যবহার করতে না পারে কোনো স্বৈরাচার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১১:০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬