বাংলাদেশ ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি করা হচ্ছে এবং শুধুমাত্র ক্ষমতাসীন নেতাদের এলাকাতেই উন্নয়ন দৃশ্যমান।

শুক্রবার (৮ মে) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবন-এ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “বগুড়াকে সিটি করপোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, তাদের এলাকায় কি উন্নয়ন হবে না?”

তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার বিপরীতে দেশে আবারও বৈষম্যমূলক সমাজ গড়ে তোলা হচ্ছে। তার ভাষায়, “এত মানুষ রক্ত দিল, সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে আবারও বৈষম্যের সমাজ তৈরি করা হচ্ছে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এই নেতা সরকারের প্রতি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানান।

ট্রেড ইউনিয়নের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংকুচিত করে রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। পাশাপাশি বিদেশি প্রভাবের সমালোচনা করে তিনি বলেন, “কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশ চলবে না। দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।”

এ সময় দেশের রেলখাত নিয়েও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রেল যোগাযোগে ব্যাপক উন্নয়ন হলেও দুর্নীতির কারণে বাংলাদেশে এ খাত কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি।

শুক্রবার, ৮ মে ২০২৬
যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: মিয়া গোলাম পরওয়ার
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ০৩:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬