রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আপ বাংলাদেশের সাবেক সদস্য সচিব নাকিবুর রহমান।
বৃহস্পতিবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি এনসিপিতে যোগদান করেন।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি এনসিপিতে নতুন মুখের যোগদান ধারাবাহিকভাবে বাড়ছে। এরই অংশ হিসেবে আপ বাংলাদেশের এই সাবেক নেতার যোগদান রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
এনসিপিতে যোগদানের কারণ হিসেবে নাকিবুর রহমান জানান, জুলাই সনদ ও এনসিপির রাজনৈতিক আদর্শের সঙ্গে তার মতাদর্শগত মিল রয়েছে। তিনি বলেন, দেশের নতুন রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে আপ বাংলাদেশ, পটুয়াখালী জেলার সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, “আপ বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আহমেদ হোসাইন এনসিপিতে যোগদানের পর থেকেই নাকিবুর রহমানও যোগদানের আগ্রহ প্রকাশ করেন। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে ৮ মে ২০২৬ তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক জোট ও দলগুলোর প্রতি তরুণ নেতাকর্মীদের আগ্রহ বাড়ছে, যা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
কাল প্রকাশ ডেস্ক 
























