বাংলাদেশ ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে?

ইকোনমিক লাইফ শেষ, রাস্তায় নামলেই ব্যবস্থা

ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, লক্কড়-ঝক্কর ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব যানবাহন আর রাস্তায় না চালানোর জন্য মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এরপরও মেয়াদোত্তীর্ণ ও অনুপযোগী যানবাহন চলাচল করলে জরিমানা, ডাম্পিংসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যানবাহন মালিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকায় কিছু ঝুঁকিপূর্ণ ও লক্কড়-ঝক্কর বাস এবং পণ্যবাহী যান চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ শেষ হওয়া সব ধরনের অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।

বিআরটিএর ২০২৩ সালের ১৭ মে প্রকাশিত গেজেট অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে জরিমানা ও যানবাহন ডাম্পিংয়ে পাঠানোর মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।

kalprakash.com/SAS
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ইকোনমিক লাইফ শেষ, রাস্তায় নামলেই ব্যবস্থা

প্রকাশিত: ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬