বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১৩:২১
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

অটোরিকশাচালককে হত্যা, পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
অটোরিকশাচালককে হত্যা, পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার মরদেহ পাটক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের বাসিন্দা এবং টুলুর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে সাকিবুল নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের সদস্য সাগর আহমেদ সাবু জানান, মঙ্গলবার রাত থেকে সাকিবুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি ও বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

অটোরিকশাচালককে হত্যা, পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে