মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৮:১৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রথম ধাপ হবে যুদ্ধবিরতি : লেবাননের প্রেসিডেন্ট

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রথম ধাপ হবে যুদ্ধবিরতি : লেবাননের প্রেসিডেন্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো আলোচনার প্রথম ধাপ হবে পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করা। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

আউন বলেন, লেবানন শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং সংকট সমাধানে তাদের উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছে। তবে তিনি স্পষ্ট করেন, আলোচনার পূর্বশর্ত হবে যুদ্ধবিরতি কার্যকর করা।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অবস্থান উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল লেবাননের কোথাও—সামরিক, বেসামরিক বা সরকারি কোনো স্থাপনাতেই—হামলা চালাতে পারবে না। স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের হামলা বন্ধ থাকার বিষয়টিও এতে উল্লেখ করা হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আউন এই অবস্থানকে লেবাননের সরকারি নীতি হিসেবে তুলে ধরেছেন এবং সতর্ক করে বলেছেন, এর বাইরে কোনো বক্তব্য রাজনৈতিক বা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। এটি পরোক্ষভাবে হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যারা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করে আসছে।

এর আগে হিজবুল্লাহর এক নেতা ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় ফেরার কথা বললেও দক্ষিণ লেবাননে হামলা চলতে থাকলে প্রতিরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট আউন আরও কঠোর ভাষায় বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে যারা বিদেশি স্বার্থে যুদ্ধ চালিয়ে যায়, তারাই প্রকৃতভাবে বিশ্বাসঘাতক।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রথম ধাপ হবে যুদ্ধবিরতি : লেবাননের প্রেসিডেন্ট

বিস্তারিত কমেন্টে