বাংলাদেশ ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর

আন্দোলন থামাতে ৫০০ কোটি টাকার প্রস্তাব এসেছিল: রিফাত রশিদ

সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই আন্দোলন বন্ধ করতে শেখ হাসিনা সরকারের এক এমপির মাধ্যমে ৫০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিফাত রশিদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় আমাদের বড় ভাইয়েরা যখন ডিবি কার্যালয়ে ছিলেন, তখন আন্দোলন থামিয়ে দিতে শেখ হাসিনার এক এমপির মাধ্যমে আমাদের প্রত্যেককে ৫০০ কোটি টাকা অফার করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকার থেকে পাওয়া অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তার দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি অডিট ফার্মের মাধ্যমে ওই অর্থ ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক সেটি গ্রহণও করেছে।

রিফাত রশিদ বলেন, তাই ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, পুরো অর্থ ব্যয়ের হিসাব তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ক্যাম্পেইনের ব্যয় শেষে বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা সম্পন্ন করে তা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থ আত্মসাতের মতো কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যাংক এতদিন নীরব থাকত না।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আন্দোলন থামাতে ৫০০ কোটি টাকার প্রস্তাব এসেছিল: রিফাত রশিদ

প্রকাশিত: ১১:২২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬