বাংলাদেশ ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

গণভোটের প্রচারণায় বাংলাদেশ ব্যাংক দিয়েছিল ১ কোটি টাকা : রিফাত রশিদ

সংগৃহীত ছবি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে বাংলাদেশ ব্যাংক সাত দিনের জন্য ১ কোটি টাকা সহায়তা দিয়েছিল বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ও সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া রিফাত রশিদ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ তছরুপসহ বিভিন্ন অভিযোগেরও জবাব দেন তিনি।

রিফাত রশিদ বলেন, গণভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণা চালাতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন ছিল। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সহায়তা দিতে সম্মত হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবন্ধিত সংগঠন না হওয়ায় সরাসরি অর্থ দেওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, এ কারণেই জরুরি ভিত্তিতে একটি ফাউন্ডেশন গঠন করা হয়। শুরুতে ওই ফাউন্ডেশনের সঙ্গে সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাও যুক্ত ছিলেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছিলেন। পরে তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে সরে দাঁড়ান বলে দাবি করেন রিফাত।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ১৫ দিনের প্রচারণা পরিকল্পনার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৫ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। তবে সময়স্বল্পতার কারণে ভোটের আগে নিবন্ধিত ফাউন্ডেশনকে সাত দিনের প্রচারণার জন্য ১ কোটি টাকা দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী প্রচারণা চালানো হয়।

রিফাত দাবি করেন, প্রচারণার সব আর্থিক হিসাব বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা হয়েছে এবং সেই প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমাও দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, সিনথিয়াসহ কয়েকজন সাবেক নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, দুদকসহ যেকোনো তদন্ত সংস্থা তদন্ত করতে চাইলে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন।

এছাড়া সংগঠনের অভ্যন্তরীণ সংকট নিয়েও বক্তব্য দেন রিফাত রশিদ। তিনি বলেন, পূর্ববর্তী নেতৃত্ব পরবর্তী কাঠামো ও কার্যপরিধি নির্ধারণ না করায় চার মাস ধরে সংগঠনে ট্রানজিশনাল সংকট তৈরি হয়েছিল। পরে সাবেক নেতাদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করে নতুন কমিটি করা হয়।

তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে একটি উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে, যা দ্রুত সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

গণভোটের প্রচারণায় বাংলাদেশ ব্যাংক দিয়েছিল ১ কোটি টাকা : রিফাত রশিদ

প্রকাশিত: ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬