বাংলাদেশ ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাসা ছেড়ে একা হোটেলে রুম ভাড়া, তরুণীর কাণ্ড ভাইরাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

বাসা ছেড়ে হোটেলে রুম ভাড়া, তরুণীর কাণ্ড ভাইরাল

প্রচণ্ড গরমে টিকে থাকতে না পেরে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন ভারতের বেঙ্গালুরুর এক তরুণী। তিনি নিজ বাসা ছেড়ে দিনের বেলায় একটি হোটেলে গিয়ে এসি রুম ভাড়া নিয়ে সময় কাটিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শহরের বাসিন্দা প্রিয়া পাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটনা জানান। ভিডিওতে দেখা যায়, তিনি হোটেল কক্ষে আরাম করে সময় কাটাচ্ছেন এবং এয়ার কন্ডিশনের সুবিধা নিচ্ছেন, মূলত গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য।

ভিডিওর একটি টেক্সট বার্তায় উল্লেখ করা হয়, বেঙ্গালুরুতে তাদের বাড়ির পাশের হোটেলটি শুধু ঠান্ডা থাকার উদ্দেশ্যে বুক করা হয়েছে। এতে বোঝানো হয়, বাসায় তীব্র গরমে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

ভিডিওর কমেন্টে প্রিয়া জানান, বাসায় পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থা না থাকায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। শুরুতে তারা আশা করেছিলেন বৃষ্টি হবে, কিন্তু তা না হওয়ায় বিকল্প হিসেবে কুলার বা এয়ার কন্ডিশনার কেনার চেষ্টা করেন। তবে বাজারে সবই স্টক আউট থাকায় তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অনলাইনে কুলার বুক করলেও সেটি পেতে কয়েক দিন সময় লাগবে। তাই সাময়িক সমাধান হিসেবে হোটেলে একটি দিন কাটানোর সিদ্ধান্ত নেন।

প্রিয়া বলেন, সেই দিন তারা হোটেলেই থাকেন, নেটফ্লিক্স দেখেন এবং আরাম করেন। তার মতে, সিদ্ধান্তটি বেশ ভালো ছিল।

ভিডিওটি দ্রুত ভাইরাল হলে অনেকেই তার পরিস্থিতির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা মিলিয়ে দেখেন। কেউ এটিকে বাস্তবসম্মত সমাধান বলেন, আবার কেউ মজার ও ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেন।

একজন ব্যবহারকারী লেখেন, এসি কেনা বা ভাড়া নেওয়াই ভালো সমাধান হতো। আরেকজন মন্তব্য করেন, আমারও যদি এত টাকা থাকত, আমিও এমনটা করতাম। কেউ আবার বিদ্যুৎ না থাকলে নিজেরাও একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বাসা ছেড়ে একা হোটেলে রুম ভাড়া, তরুণীর কাণ্ড ভাইরাল

প্রকাশিত: ০৫:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬