বাংলাদেশ ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি

অধিকার রক্ষায় সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্রের বাহিনীর দ্বারা একটি কার্গো জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি জনগণের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে দেশটি।

বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের অংশ হিসেবে ইরানি বাণিজ্যিক জাহাজ তুস্কায় হামলা চালানো হয়েছে, যার কঠোর নিন্দা জানায় ইরান। ঘটনাটিকে সামুদ্রিক দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ৭ এপ্রিল শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিও এই ঘটনায় লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে ইরানি পতাকাবাহী জাহাজ, এর নাবিক এবং তাদের পরিবারের মুক্তি দাবি করা হয়।

বিবৃতিতে ইরান সতর্ক করে জানায়, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনগণের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে। সম্ভাব্য পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও দাবি করা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার জানায়, ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কা জব্দ করা হয়েছে, কারণ এটি নৌ অবরোধের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছিল।

সোমবার সেন্টকম আরও জানায়, ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু হওয়ার পর মার্কিন বাহিনী ২৭টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বা ইরানি বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
অধিকার রক্ষায় সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

অধিকার রক্ষায় সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ১১:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬