বাংলাদেশ ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

শেষ হলো পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর

ছবি: রয়টার্স

পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিন দিনের সফর শেষে ইরানের রাজধানী তেহরান ত্যাগ করেছেন। সফরকালে তিনি ইরানের শীর্ষ নেতৃত্ব ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সফরের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোঁজা। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, সংসদ স্পিকার এবং সামরিক কেন্দ্রীয় কমান্ডের প্রধানের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এ সফরের লক্ষ্য ছিল সংলাপের মাধ্যমে সমাধান বের করা এবং অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা।

এর আগে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শান্তি আলোচনার অংশ হিসেবে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এরপরও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করেন।

আগামী সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরের ওপর অবরোধ চালায়, তাহলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে।

kalprakash.com/SS
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শেষ হলো পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

শেষ হলো পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর

প্রকাশিত: ০৩:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬