বাংলাদেশ ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo সুন্দরগঞ্জে হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন Logo দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু Logo তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু Logo কুষ্টিয়ায় পীর শামীম হত্যার প্রতিবাদে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত Logo স্বাধীনতা দিবস উপলক্ষে আরসিবি’র কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি Logo ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইসরায়েলে দফায় দফায় হামলার দাবি হিজবুল্লাহর Logo ইরানে ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার

ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

প্রথম ধাপের বৈঠক শুরু হয় বেলা ১১টায়। এতে অংশ নেন স্কয়ার গ্রুপ-এর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম-এর সিইও সিমিন রহমান ও করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কাজী ফার্মস লিমিটেডের এমডি কাজী জাহেদুল হাসান এবং পরিচালক কাজী জাহিন হাসান, পাশাপাশি BRAC এন্টারপ্রাইজের এমডি তামারা হাসান আবেদ ও সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক।

দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১২টা ৩০ মিনিটে। এতে অংশ নেন আকিজ গ্রুপ-এর চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইয়েদ জহুরুল আলম, লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

তৃতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। এতে অংশ নেন প্রাণ আরএফএল গ্রুপ-এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও আমিনুল ইসলাম, এবং TK Group-এর পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও তারিক আহমেদ।

এর আগে গত ৪ এপ্রিল দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে একই ধরনের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬